Saturday, April 4, 2026

ধোনি-সাক্ষীর খুনসুটির মুহূর্ত নজর কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

সারা দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়েছে সমস্ত খেলা। আইপিএল ২০২০ নোটিশ না মেলা পর্যন্ত স্থগিত। এই লকডাউনে ক্রিকেটাররা কিভাবে সময় কাটাচ্ছেন তা একাধিক বার দেখা গিয়েছে। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, দীনেশ কীভাবে নিজেদের স্ত্রীদের সঙ্গে সময় কাটাচ্ছেন, তা তাঁরা নিজেদের সোশ্যাল সাইটে পোস্ট করেছেন একাধিকবার।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষীর একটি অসাধারণ ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে, ধোনি বিছানায় শুয়ে রয়েছে। আর তাঁর পা চেপে ধরে পায়ের বুড়ো আঙুলে জোর করে কামড়ানোর চেষ্টা করছেন সাক্ষী। এই ছবি সাক্ষী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘এটাই হল মিস্টার সুইটির দৃষ্টি আকর্ষণের মোক্ষম সময়।’ নেটিজেনদের নজর কেড়েছে এই পোস্ট। যদিও সাক্ষী এমন পোস্ট অনেকবারই করেছেন।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...