Wednesday, June 24, 2026

কেন্দ্রীয় দল রাজ্যে ঘুরতে পারবে না, মুখ্যসচিবের তেমনই ইঙ্গিত

Date:

Share post:

নবান্নে ডেকে কেন্দ্রীয় দলকে রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দিলেন, এভাবে জেলায় জেলায় লকডাউন ভেঙে ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া সম্ভব নয়৷ পরোক্ষভাবে

কেন্দ্রীয় দলকে ফিরে যেতেই বলেছেন মুখ্যসচিব৷ নবান্ন থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তাঁরা উত্তর দেননি৷

ওদিকে, রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের দল পাঠানো নিয়ে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, এভাবে দল পাঠানো যায় না৷

কেন্দ্রের একটি দল কলকাতায় এলেও অন্য দলটি সরাসরি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে৷ ৫ সদস্যের দল এক একটি৷
কলকাতা, হাওড়া,উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় যে কেন্দ্রীয় দল পরিদর্শন করবেন, সেই দলের নেতৃত্বে আছেন প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র৷ বাকি ৪ সদস্য হলেন, NDMA-এর যুগ্মসচিব রমেশচন্দ্র গান্টা, অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যাণ্ড হাইজিনের অধ্যাপক ডঃ আর আর পতি, ক্রেতাসুরক্ষা মন্ত্রকের অধিকর্তা সীতারাম মিনা এবং স্বাস্থ্যমন্ত্রকের উপসচিব জৈল সিং ভিকল৷

বাকি ৩ জেলার জন্য আলাদা কেন্দ্রীয় দল৷ এই ৩ জেলা হলো, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং৷ এই দলের নেতা মানবসম্পদ মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত যোশি৷ অন্য সদস্যরা হলেন, অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যাণ্ড হাইজিনের অধ্যাপক ডঃ শিবানী দত্ত, NDMA-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার অজয় গঙ্গোয়ার, ক্রেতাসুরক্ষা মন্ত্রকের অধিকর্তা ধর্মেশ মাকওয়ানা এবং স্বাস্থ্যমন্ত্রকের উপসচিব এন বি মানি৷

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...