Saturday, April 18, 2026

দুই নামজাদা আইনজীবীর ‘দু’টাকা’ দান তহবিলে! বিতর্কের ঝড় মাদ্রাজ হাইকোর্টে

Date:

Share post:

দেশের এমন দুঃসময়ে এ কী করলেন মাদ্রাজ হাইকোর্টের দুই নামজাদা আইনজীবী! এই সফল দুই আইনজীবী করোনার ত্রাণ তহবিলে এক টাকা করে মাত্র দু টাকা দান করেছেন। তাঁদের এই দান কিপটেমির নজির নাকি নাকি ত্রাণ সংগ্রহের এমন উদ্যোগকে উপহাস করা? এই নিয়ে চলছে জোর জল্পনা।

তাদেরকে এখন খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁদেরকে খুঁজে পাওয়া গেলে ‘প্রশংসা সূচক শংসাপত্র’ দেওয়ার উদ্যোগ নিয়েছে বার কাউন্সিল অব তামিলনাড়ু অ্যান্ড পন্ডিচেরি। এই ‘শংসাপত্র’ পাওয়ার তালিকায় রয়েছেন আরও দুজন আইনজীবী। ঝরা কোভিডের ত্রাণ তহবিলে মাত্র ১০ টাকা করে দান করেছেন!

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এস প্রভাকরণ তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘আমরা এখন ওই চার আইনজীবীর পূর্ণাঙ্গ তথ্য যাচাই করছি। এমন কঠিন সময়ে তাঁদের এমন আচরণ আমাদের ‘মুগ্ধ’ করেছে। তাঁদের হাতে ‘প্রশংসাসূচক শংসাপত্র’ তুলে দিতে একটি সংবর্ধনা সভার আয়োজন করব ভেবেছি।’’

সব মিলিয়ে দাতার সংখ্যা ২১৬ জন। দাতাদের তালিকা থেকে প্রাপ্ত তথ্য বলছে, ‘ওই দুই আইনজীবী ছাড়া আরও দু’জন আইনজীবী মাত্র ১০ টাকা করে দান করেছেন। একজন দান করেছেন ১০১ টাকা। অপর দু’জনের দানের পরিমাণ ৪০০ টাকা। ২০০ টাকা করে দিয়েছেন তাঁরা। বাকি সকলেই ৫০০ টাকা কিংবা তার ঊর্ধ্বে দান করেছেন। এখন পর্যন্ত কাউন্সিলের দানপাত্রে জমা পড়েছে ৬০ লক্ষেরও বেশি টাকা।

তবে এই সব কিছু ছাপিয়ে গিয়েছে দুই কৌঁসুলির ‘মহানুভবতা’।

Related articles

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...