Monday, April 6, 2026

রাস্তায় নামেনইনি অভিষেক, তবু কোন জাদুবলে ‘কল্পতরু’ এমন মসৃণ!

Date:

Share post:

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের ব্যাপ্তিতে নিজেকে অন্য সাংসদদের থেকে ক্রমশ আলাদা করে ফেলছেন। কল্পতরুর মতো বিরাট কর্মযজ্ঞে তিনি নেমেছেন। লকডাউনে বিপদে পড়া ডায়মন্ডহারবারের মানুষের পাশে বাস্তবিকই কল্পতরু হয়ে দাঁড়িয়েছেন তিনি। প্রত্যেকদিন এলাকার নয় নয় করে প্রায় ১লক্ষ ৪৫ হাজার বেশি মানুষের বাড়িতে গিয়ে অন্ন তুলে দিচ্ছেন। রাজনীতির জগতে এই সামাজিক কর্মযজ্ঞ বিরল।

বিগত ৭২ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় দল-মতের পরিচয় ছাড়াই নেটিজেনদের একাংশ কল্পতরু নিয়ে আলোচনা করছেন। তাঁদের আলোচনা এবং বিস্মিত জিজ্ঞাসা অভিষেকের রাজনীতি নয়, সাতটি বিধাসভা জুড়ে অভিষেকের এই বিরাট কর্মযজ্ঞ এতো মসৃণভাবে হচ্ছে কোন জাদুবলে! খোদ সাংসদ রাস্তায় নেমে কাজ করছেন না। তাঁকে কোথাও দেখাই যাচ্ছে না। কাজ করছে ‘টিম অভিষেক’। কোথাও এতটুকু তালকাটা বা সুরকাটার প্রশ্ন নেই। কেউ কেউ বলছেন, তাল কাটার খবর সামনে আসেনি। একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অন্যরা। তাঁরা বলছেন, যদি তালই কাটত তাহলে মিডিয়ার এমন রমরমার যুগে কিংবা সোশ্যাল মিডিয়া যখন হেঁসেলে ঢুকে মানুষের ভাত রান্না পর্যন্ত তুলে আনছে, তখন এমন মুচমুচে খবর কী চাপা থাকত! তারচেয়েও বড় কথা এই কর্মযজ্ঞস্থলে একবারের জন্যও তিনি যাননি। রান্নাঘরে কিংবা গ্রামের বাড়িগুলিতে খাবার পৌঁছে দিয়ে ছবিও তোলেননি। ফেসবুক লাউভে এসে শুধু কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারপর অন্তরালে।

এমন জনপ্রতিনিধি নিশ্চিতভাবে মনের মানুষ, কাছের মানুষ, অসময়ের বন্ধু।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...