Monday, April 6, 2026

করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে এটিকে ফ্যান ফ্র‍্যাটারনিটি

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ালো এটিকে ফ্যান ফ্র‍্যাটারনিটি। শহরের রাস্তায় নয়। মানুষকে সাহায্য করতে ফ্যান ক্লাবের সদস্যরা পৌঁছে গিয়েছেন প্রত্যন্ত গ্রামে।

ঘাটাল, তাহিরপুরের মতো জায়গায় ত্রাণ তুলে দিয়েছেন তাঁরা। প্রায় ৪০ পরিবার পেয়েছে খাদ্য সামগ্রী। এটিকের ফ্যান্স ক্লাব এটিকেএফএফ-এর সদস্য সংখ্যা প্রায় ৫ হাজার। সদস্যরা নিজেদের উদ্যোগে ফান্ড তৈরি করছে। তাঁদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছেন প্রবীর দাস এবং সঞ্জয় সেনরা। ১০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন সঞ্জয় সেন।

ঘাটাল ছাড়াও কলিয়াচক, শান্তিপুর, দমদম, মুকুন্দপুরের মতো জায়গাগুলোতেও সদস্যদের মাধ্যমে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়া হবে। এটিকেএফএফ-এর পক্ষ থেকে আবির সাহা জানান, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামে কমিউনিটি কিচেন খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন থানার সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...