Tuesday, June 23, 2026

গানের কলিতে মাহির প্রশংসায় পঞ্চমুখ ব্রাভো

Date:

Share post:

নিজেদের পেশার বাইরে গিয়ে প্রতিভা তুলে ধরছেন সেলিব্রিটিরা। লকডাউনে ঘরবন্দি থেকে এভাবেই সময় কাটাচ্ছেন তাঁরা। এরই মধ্যে নজর কাড়লেন ক্রিকেটার ডোয়েন ব্রাভো। নিজের গলায় গাইলেন গান। যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ভারতের।

ধোনিকে নিয়েই গান গেয়ে ভারতীয়দের মন জয় করলেন ব্রাভো। আইপিএলে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলছেন ব্রাভো ও ধোনি। তাই ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে তার বন্ধুত্ব বেশ গভীর। দূর দেশে বসে, মাহিকে ভালোবাসা জানালেন তিনি। গানের নাম এমএস ধোনি, নম্বর ৭। গানের কলিতে মাহিকে চেন্নাইয়ের থালাইভা বলে সম্বোধন করেছেন। আবার বলেছেন ধোনির জন্য গোটা রাঁচি মাহি-মাহি ধ্বনি তোলে। এই গানের ভিডিও নিজেই পোস্ট করেছেন ব্রাভো।

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...