Saturday, June 20, 2026

কড়া শাস্তির দাওয়াই, করোনা-যোদ্ধা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাঁচাতে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র

Date:

Share post:

অনেক বোঝানো হয়েছে। প্রচার চলেছে। আর নয়। করোনা-সংকটের এই কঠিন সময়ে যোদ্ধার ভূমিকায় থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সম্মান করার বদলে গুজব, অজ্ঞতা, আক্রোশের ভিত্তিতে শারীরিক-মানসিক আক্রমণ চালাচ্ছে যে কাপুরুষের দল, তাদের আর কোনওভাবেই রেয়াৎ নয়। এবার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলেই চরম শাস্তি হবে অভিযুক্তদের। করোনা-যোদ্ধাদের সুরক্ষা দিতে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র। রাজ্যে রাজ্যে তাঁদের উপর হামলা আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর। তিনি বলেন, মোদি সরকার করোনা যোদ্ধাদের উপর আক্রমণ রুখতে জিরো-টলারেন্স নীতি নিয়েছে।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা ঘটলেই এবার জামিন্য অযোগ্য ধারায় মামলা হবে। সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান থাকছে। এছাড়া চিকিৎসকদের ৫০ লক্ষ টাকার বিমার আওতায় আনা হচ্ছে। মোদি সরকারের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল।

১৯৮৭ -র মহামারী আইনের বদল।
যে কোনও হামলার ঘটনার তদন্ত ৩০ দিনে শেষ করতে হবে
যদি স্বাস্থ্যকর্মীদের গাড়ি, ক্লিনিকে ভাঙচুর হয় তাহলে ক্ষতিপূরণ বাজার দরের তুলনায় দ্বিগুন দিতে হবে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...