Tuesday, June 16, 2026

করোনায় মৃতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুয়ো পোস্ট, সুজনের বিরুদ্ধে FIR

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য দেওয়া এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এবার বাম পরিষদীয় দলের নেতা তথা যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন জগতবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু।

অভিযোগ, সুজনবাবু সম্প্রতি ফেসবুকে করোনায় মৃতের সংখ্যা নিয়ে একটি তালিকা পোস্ট করেছিলেন। তাতে তিনি মৃতের সংখ্যা ৭ বলে উল্লেখ করেছিলেন। ওই তালিকায় নাম ছিল জগতবল্লভপুরের এক মহিলার।

রঞ্জন কুণ্ডুর দাবি, ওই মহিলার মৃত্যু গোলাবাড়ি থানার কাছে আইএলএস হাসপাতালে হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে বলে মৃত্যু বলে মহিলার ডেথ সার্টিফিকেটে স্পষ্টভাবে উল্লেখ ছিল। কিন্তু সুজন চক্রবর্তী রাজনীতি করার অভিসন্ধিতে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। এবং ডেথ সার্টিফিকেটের তথ্য বিকৃত করছেন। যা ক্রিমিনাল অফেন্স।

এফআইআর প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, “অভিযোগের ব্যাপারে আমি কিছু জানি না। আপনাদের থেকেই শুনলাম। তবে যদি এফআইআর হয়েও থাকে জানবেন আমি মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরেছি। সবাই সব জানে কী হচ্ছে এ রাজ্যে, তথ্য গোপন করলে আমাদের রাজ্যেরই বিপদ”।

Related articles

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...