Saturday, June 27, 2026

নিউইয়র্কে করোনা আক্রান্ত দুই পোষ্য বিড়াল, সন্দেহ মানুষের থেকেই ঘটেছে সংক্রমণ

Date:

Share post:

মানুষের থেকেই কি পশুর দেহে ছড়াচ্ছে করোনা সংক্রমণ? এর আগে আমেরিকায় নিউইয়র্কের এক চিড়িয়াখানায় বাঘিনীর

শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছিল। এবার নিউইয়র্কের দুই জায়গায় দুটি পোষ্য বিড়ালের শরীরে ভাইরাসের খোঁজ মেলায় চিন্তায় ভাইরোলজিস্টরা। দুটি বিড়ালেরই শরীরে সংক্রমণ মৃদু। সামান্য শ্বাসের সমস্যা রয়েছে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এবং সরকারের অধীনস্থ ন্যাশনাল ভেটেরনারি সার্ভিসেস ল্যাবরেটরি (NVSL)জানিয়েছে, নিউইয়র্কের দুটি জায়গা থেকে পোষ্য বিড়ালের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর এসেছে। বিড়াল দুটির তেমন কোনও উপসর্গ দেখা যায়নি। শুধু সামান্য শ্বাসের সমস্যা ছিল। পরীক্ষার পর ধরা পড়ে তারা কোভিড-১৯ পজিটিভ। তবে সংক্রমণ সামান্য হওয়ায় চিকিৎসায় দ্রুত তাদের সারিয়ে তোলা যাবে।

সিডিসি জানিয়েছে, একটি বিড়ালের মালিকের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সেই পরিবারকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। অন্য বিড়ালটি যে পরিবারের সঙ্গে থাকে তাদের কারও মধ্যে উপসর্গ ধরা না পড়লেও পরিবারের সদস্যের স্ক্রিনিং শুরু হয়েছে। হতেই পারে, পরিবারের কোনও সদস্য কোভিড পজিটিভ অথচ উপসর্গহীন। সেই ব্যক্তির সংস্পর্শ থেকেই বিড়ালের শরীরে ভাইরাস ছড়িয়েছে। কিছুদিন আগে জার্নাল সায়েন্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন মানুষের থেকে বিড়ালে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এও দাবি করা হয়েছে, বিড়ালরা একে অপরের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...