Saturday, June 27, 2026

সপ্তাহের শেষে রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Date:

Share post:

বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর নদিয়া, মুর্শিদাবাদে ভারি বৃষ্টির হতে পারে। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি বাড়বে উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। একই সঙ্গে শুক্রবার রাজ্যজুড়ে হতে পারে কালবৈশাখী।

হওয়া অফিস জানিয়েছে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। ছত্রিশগড় থেকে দক্ষিণাত্য পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে। সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কোনও কোনও অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...