Saturday, June 27, 2026

তিনদিন পরে উত্তরবঙ্গে পরিদর্শন কেন্দ্রীয় দলের

Date:

Share post:

রাজ্যে আসার তিনদিন পরে উত্তরবঙ্গে লকডাউন ও করোনা পরিস্থিতি পরিদর্শনে বেরোলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দিল্লি থেকে উত্তরবঙ্গের আসা প্রতিনিধি দল বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রানিডাঙার এসএসবি ক্যাম্পে রয়েছে দলটি। বৃহস্পতিবার, সকালে সেখানে পৌঁছে যান দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা প্রলয় আচার্য। তিনি যাওয়ার পরে প্রতিনিধি দল বেরিয়ে পড়ে। তারা প্রথমেই যায় কাওয়াখালির সেই অ্যাপার্টমেন্টে, যেখানকার নার্স ও তাঁর পরিবারের ৪জন করোনাতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
পথ চলতে চলতেই প্রতিনিধি দলের সদস্যরা লকডাউন পরিস্থিতি দেখেন। পরে শিলিগুড়ি জংশনের বাণীমন্দির স্কুলে যান।সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকা বাইরের রাজ্যের মানুষের সঙ্গে কথা বলেন। তাঁরা কী অবস্থায় আছেন সে বিষয়ে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের পক্ষে বিনীত যোশী জানালেন, ” সরকারের নির্দেশ মতোই আমরা পরিদর্শন করছি। সবে পরিদর্শন শুরু তাই এত তাড়াতাড়ি কিছু বলা যাবে না। তবে কিছু এলাকা দেখলাম এরপর রাজ্য সরকারের প্রতিনিধি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব”। প্রথম দিকে সরকার থেকে কিছুটা অসহযোগিতা পেলেও পরে সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি। আর করোনার রিপোর্ট তাঁরা চেয়ে পাঠিয়েছেন বলেও জানান বিনীত।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...