Saturday, June 27, 2026

রক্তদান: থ্যালাসেমিয়া আক্রান্ত ছাত্রীর পাশে পুলিশ আধিকারিক

Date:

Share post:

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে নজির স্থাপন কান্দি থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকের। কান্দির ছাতিনা কান্দি এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী থ্যালাসেমিয়া আক্রান্ত। সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার মা কান্দি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, রক্তের প্রয়োজন। কিন্তু কান্দি হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক রক্ত না থাকায় সমস্যা দেখা দেয়। এরপর সোশ্যাল মিডিয়া কান্দি থানার পক্ষ থেকে একটি পোস্ট দেখতে পেয়ে যোগাযোগ করে ওই ছাত্রীর পরিবার। বৃহস্পতিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে গিয়ে রক্ত দেন কর্তব্যরত পুলিশ আধিকারিক পলাশ মণ্ডল। করোনা সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে ক্লাব ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত রক্তদান শিবির। এমনিতেই গরমকালে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা যায়। এই সময়ে এক থ্যালাসেমিয়া আক্রান্তে রোগীকে রক্ত দিয়ে নজির গড়লেন পুলিশ আধিকারিক।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...