Wednesday, June 24, 2026

নিজেদেরই কালিম্পং ঘুরতে হল দিল্লির টিমকে

Date:

Share post:

লকডাউন ও করোনা পরিস্থিতি দেখতে রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলকে সমস্যায় পড়তে হল কালিম্পং-এ। শনিবার, শিলিগুড়ি পরিদর্শন করে শনিবারই কালিম্পং যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের ৫ সদস্য। তবে রাজ্যের তরফে প্রতিনিধি না থাকায় সমস্যায় পড়তে হয়ে তাঁদের। সেখানে পৌঁছেই প্রথমে উত্তরবঙ্গের প্রথম করোনা আক্রান্ত মৃতার বাড়ির সামনে যান। পাশাপাশি, তাঁরা লকডাউন পরিস্থিতিও ঘুরে দেখেন।

এমনকী দোকানদারদের সঙ্গে কথা বলেন। এলাকার পরিস্থিতি কী রয়েছে তাও খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য অজয় গাঙ্গোয়ার বলেন, “এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। রাজ্যের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা মিলিয়ে দেখছি৷ তাই পরিস্থিতি খতিয়ে দেখতে কালিম্পং এসেছিলাম”। পরিদর্শন শেষ করে আবার শিলিগুড়ি ফিরে যান তাঁরা।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...