Monday, June 22, 2026

চিনের পাঠানো ১০ লক্ষ মাস্কই ত্রুটিযুক্ত, জানাল কানাডা

Date:

Share post:

করোনা সংকটের মধ্যেও চিনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম নিয়ে অভিযোগের শেষ নেই। কোথাও টেস্টিং কিট, কোথাও পিপিই, কোথাও মাস্ক। চিনের পাঠানো সরঞ্জাম নিয়ে অভিযোগ তুলছে বিভিন্ন দেশ। উঠছে ক্ষতিপূরণের দাবিও। চিনের পাঠানো ১০ লক্ষ কেএন ৯৫ মাস্ক সঠিক গুণমানসম্মত নয় বলে এবার অভিযোগ করল কানাডা। সেদেশের জনস্বাস্থ্য সংস্থার মুখপাত্র এরিক মরিসেট জানিয়েছেন, চিন থেকে আসা মাস্ক আদৌ যথাযথ মানের নয়। তাই দেশের স্বাস্থ্যকর্মীদের সেগুলি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এক বিবৃতিতে বলেন, এখনও পর্যন্ত পিএইচএসি প্রায় ১০ লক্ষ কেএন ৯৫ ত্রুটিযুক্ত বলে চিহ্নিত করেছে। চিনা মডেলের এই কেএন ৯৫ মাস্ক এন ৯৫ এর অনুরূপ, যা করোনার বিরুদ্ধে লড়াই চালানো চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের রক্ষার জন্য ব্যবহৃত হয়।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের পর বিশ্বজুড়েই মাস্ক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং টেস্টিং কিট-এর সংকট দেখা দিয়েছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যে চিন সফল। তারা এখন অন্যান্য দেশে করোনা মোকাবিলার সরঞ্জাম পাঠাচ্ছে। কিন্তু চিনের দেওয়া এসব সরঞ্জাম ত্রুটিপূর্ণ বলে বারবার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চিন থেকে কেনা মাস্ক ফেরত পাঠিয়েছে স্পেন, নেদারল্যান্ডস, তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...