Sunday, March 22, 2026

নতুনভাবে করোনা- সংক্রমিতদের সংখ্যাবৃদ্ধির হার সাম্প্রতিককালে সর্বনিম্ন

Date:

Share post:

কিছুটা স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবার সকালের তথ্য৷

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে নতুনভাবে করোনা-সংক্রমিতদের সংখ্যাবৃদ্ধির হার সাম্প্রতিককালে সর্বনিম্ন৷ এই স্তরে পৌঁছে গিয়েছে শনিবার। স্বাস্থ্যমন্ত্রক এদিন যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে,

◾গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ বেড়েছে মাত্র ৬.২ শতাংশ।

◾অন্য দিকে করোনামুক্ত রোগীর সংখ্যা ৫ হাজার পেরিয়েছে।

◾এই মুহূর্তে ভারতে করোনায় মোট সংক্রমিত ২৪,৫০৬।

◾গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪২৯ জন।

◾২৪,৫০৬-এর মধ্যে সক্রিয় রোগী ১৮,৬৬৮।

◾মৃত্যু হয়েছে ৭৭৫ জনের।

◾গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের।

◾শুক্রবার নতুনভাবে সংক্রমিত হয়েছিলেন ১৬৮৪ জন।

◾২৪ ঘণ্টার হিসেবে মৃতের সংখ্যা সর্বাধিক।

◾তবে স্বস্তির খবর এখনও পর্যন্ত করোনামুক্তি ঘটেছে ৫০৬২ জনের।

◾এর অর্থ, মোট করোনারোগীর ২০.৬% এখন সুস্থ।

◾শুক্রবার শতাংশের এই হিসেব ছিল ২০.৫%।

◾৭৭৫ জনের মৃত্যু হলেও ভারতে মৃত্যুহার এখন ৩.১৬%, যা বিশ্বের অনেক দেশের থেকে কম।

◾গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমিতের সংখ্যা হ্রাস পাওয়ার পেছনে ভূমিকা রয়েছে মহারাষ্ট্রের৷

◾গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ৩৯৮ জন।

◾ঠিক এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই সংখ্যাটাই ছিলো ৭৭৮।

Related articles

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের...

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...