Thursday, April 2, 2026

নিজামুদ্দিন ফেরতদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়ি পাঠাচ্ছে রাজ্য

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিনে এরাজ্য থেকেও যোগ দিয়েছিলেন তবলিঘি জামাতের সদস্যরা। তাঁদের যথাসম্ভব চিহ্নিত করে কলকাতার হজ হাউজে রাখা হয়েছিল। কয়েকজনকে সম্ভবত রাজারহাটেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এবার শুরু হয়েছে বাড়ি ফেরানোর কাজ। সূত্রের খবর ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন ১০০ জন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ১৭৯ জনকে হজ হাউসের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। যেখানে রয়েছেন ১০১ জন বিদেশি। সূত্রের খবর, শনিবার সরকারি বাসে চাপিয়ে এঁদের একাংশকে বাড়ি পাঠানো হয়েছে। যদিও নবান্নের তরফে এখনও সরকারি ভাবে জানানো হয়নি। সরকারি আধিকারিক বলেন, রমজান মাস শুরু হয়েছে। কোয়ারেন্টাইনে রাখার পর যাঁদের শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি, তাঁরা বাড়ি ফিরছেন। তবে লকডাউন চলায় আপাতত নিজেদের বাড়িতেই থাকবে তাঁরা। নবান্ন জানিয়েছিল, তবলিঘি জামাত ফেরত হলদিয়া বন্দরের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...