Tuesday, June 9, 2026

লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া এ রাজ্যের শ্রমিক ও পড়ুয়াদের নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের জেরে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছেন এ রাজ্যের বহু শ্রমিক। একইভাবে রাজস্থানের কোটায় আটকে রয়েছেন রাজ্যেরই বেশ কয়েকজন পড়ুয়া। এই পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়াদের দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গে ফেরানোর জন্যে সবরকম ব্যবস্থা করবে রাজ্য সরকার।

আজ, সোমবার ট্যুইট করে এমনই আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার লকডাউনের কারণে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া বাংলার বাসিন্দাদের ঘরে ফেরাতে সবরকম সহায়তা করবে। আমি রাজ্য সরকারি আধিকারিকদেরও প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দিয়েছি। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ বাংলার কেউই অসহায় বোধ করবেন না। আমি এই কঠিন সময়ে আপনাদের সঙ্গে আছি”।

এরপর আরও একটি পোস্টে তিনি লেখেন, “আমি ব্যক্তিগতভাবে গোটা বিষয়টির দিকে নজর রাখছি এবং সবাই যাতে সবরকমভাবে সহায়তা পায়, তা নিশ্চিত করার জন্যে আমরা সব প্রচেষ্টা চালাব। এই ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কোটায় আটকে থাকা বাংলার সমস্ত শিক্ষার্থীকে খুব তাড়াতাড়ি রাজ্যে ফেরানো হবে।”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...