Wednesday, April 8, 2026

মে মাসেই ভারত থেকে বিদায় নিচ্ছে করোনা

Date:

Share post:

গোটা বিশ্বে মহামারির আকার ধারণ করেছে মারণ ভাইরাস করোনা। আতঙ্কিত গোটা দেশবাসী। মানুষের এই চিন্তায় ঘুম উড়েছে যে আদৌ কি করোনাভাইরাস কখনও পৃথিবী ছেড়ে যাবে? গেলেও কবে যাবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় এবং ইনোভেশন ল্যাবের গবেষকরা একটি রিপোর্ট প্রস্তুত করেছেন। আর তাতেই বলা হচ্ছে, গোটা বিশ্ব থেকে করোনা সম্পূর্ণ বিদায় নেবে ডিসেম্বর মাসে। ব্যতিক্রম থাকবে আরব দুনিয়ার বাহরিন। সেখানে করোনার প্রকোপ শেষ হতে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে।

গবেষণা থেকে পাওয়া রিপোর্ট বলছে, করোনাভাইরাসের প্রকোপ ৯৭ থেকে ৯৯ শতাংশ কমে যাবে মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে। আর জুলাই মাসে ভারত করোনা মুক্ত। তবে স্পষ্টভাবে ওই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের উল্লেখ করেছেন গবেষকরা। এই রিপোর্ট যদি বাস্তব রূপ নেয় তাহলে তা সত্যিই হবে দেশবাসীর কাছে সুখবর।

প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই আলাদা আলাদা রিপোর্ট তৈরি করেছেন গবেষকরা। সেখানে দাবি করা হয়েছে, এখন সবথেকে বেশি করোনার প্রকোপ মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে সেখান থেকে শীঘ্রই বিদায় নিচ্ছে না এই মারণ ভাইরাস। মার্কিন মুলুক থেকে এই ভাইরাস বিদায় নিতে আগষ্ট মাস হয়ে যাবে। ঠিক একইরকম ভাবে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক, ব্রাজিল, আর্জেন্টিনা, কানাডা, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আর্মেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সিঙ্গাপুর, আফগানিস্তান, জার্মানির মত দেশেও করোনা বিদায় নিতে অগাষ্ট মাস হয়ে যাবে। এছাড়াও সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের করুনা মুক্তি যথাক্রমে জুলাই ও সেপ্টেম্বর মাসে হতে পারে বলে জানা গিয়েছে। ইরানে এর প্রভাব শেষ হবে অক্টোবর মাসে। বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে তা জুলাই এবং সেপ্টেম্বর মাস।

গবেষকরা জানিয়েছেন, দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা কত, কী হারে রোজ বৃদ্ধি পাচ্ছে, কত রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে, কী হারে মানুষ সুস্থ হচ্ছেন এইরকম একাধিক তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে এই রিপোর্ট। তবে পরিস্থিতি বদলালে পরিসংখ্যানেও বড়োসড়ো রদবদল হবে বলে জানিয়েছেন তাঁরা।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...