Saturday, March 28, 2026

৪০০ পড়ুয়াকে রাজস্থানের কোটা থেকে অসমে ফেরাল সরকার

Date:

Share post:

প্রায় এক মাসের অপেক্ষা। ৪০০ পড়ুয়াকে রাজস্থানের কোটা থেকে অসমে ফেরাল সরকার। লকডাউনের জেরে দীর্ঘদিন কোটায় আটকে ছিলেন পড়ুয়ারা। অসমে ফিরতে ২ হাজার কিলোমিটার পথ পেরোতে হয় পড়ুয়াদের । রাজ্যে ফিরলেও তাদের যেতে দেওয়া হবে না বাড়িতে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা জানিয়েছেন, দুসপ্তাহ তাঁদের থাকতে হবে গুয়াহাটির কোয়ারেন্টাইনে।
সেই অনুযায়ী সোমবার সকালে গুয়াহাটির কোয়ারেন্টাইনে পৌঁছায় এই বাস। পড়ুয়াদের ১৪ দিন এই কোয়ারেন্টাইনে রাখার পরই, তারা নিজের বাড়ি ফিরতে পারবেন । কোটায় আটক পড়ুয়াদের ফিরিয়ে আনতে প্রথমে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে কথা বলে অসম সরকার । অসম থেকে কিছু পুলিশ আধিকারিককেও পাঠানো হয়। পড়ুয়াদের কোটা থেকে বিশেষ বিমানে জয়পুরে আনা হয়। সেখান থেকে বাসে করে তারা অসম ফেরে। কয়েকজন পড়ুয়ার বাবা-মাকেও তাঁদের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে ।
মার্চ মাসে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের পরীক্ষার প্রস্তুতি নিতে এই পড়ুয়ারা কোটায় গিয়েছিলেন । তার মাঝেই লকডাউন জারি হওয়ায় আটকে পড়েন পড়ুয়ারা। শেষ পর্যন্ত সরকারি উদ্যোগে রাজ্যে ফিরতে পেরে খুশি সবাই । এখন শুধুমাত্র অপেক্ষা, ১৪ দিন পর নিজের ঘরে ফেরা।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...