Monday, March 2, 2026

রাজ্যে রেড, অরেঞ্জ, গ্রিন জোনের তালিকা প্রকাশ নবান্নের, পরিস্থিতি অনুযায়ী নিয়ম লাগু

Date:

Share post:

লকডাউনে রাজ্যের গ্রিন, অরেঞ্জ, রেড জোনে আলাদা আলাদা নিয়ম লাগু হবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রেড জোনে কড়াকড়ি, অরেঞ্জ জোনে সামান্য শিথিল, গ্রিন জোনে পুরোপুরি শিথিল করা হবে। এরপরই তিনি জানান, এর আগে কোন ভাগে তালিকা তিনি প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু সবারই জানা উচিত কে কোন জোনে রয়েছেন। সেই কারণে এই তালিকা প্রকাশ করল নবান্ন।

নবান্ন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী,
সংক্রমনের নিরিখে সবথেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চার জেলা-

কলকাতা

উত্তর ২৪পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর

এখানে সংক্রমণের হার সবথেকে বেশি।

অরেঞ্জ জোন এর মধ্যে রয়েছে ১১ জেলা।

দক্ষিণ ২৪ পরগনা

হুগলি

পশ্চিম মেদিনীপুর

পূর্ব এবং পশ্চিম বর্ধমান

কালিম্পং

নদিয়া

জলপাইগুড়ি

দার্জিলিং

মুর্শিদাবাদ

মালদা

আপাতত সুরক্ষিত বা গ্রিন জোনের মধ্যে রয়েছে রাজ্যের ৮ জেলা। এই জেলাগুলিতে গত ২১ দিনে কোনও সংক্রমণের খবর মেলেনি। তালিকায় রয়েছে

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

বীরভূম

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

জেলাওয়াড়ি কনটেনমেন্ট জোনের সংখ্যার নিরিখে শীর্ষে কলকাতা- এখানে কনটেনমেন্ট জোনের সংখ্যা ২২২৭। এরপরে উত্তর ২৪ পরগনা- এখানে ১৭ টি ব্লক/পুরসভা এলাকায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫৭। তারপর হাওড়া- জেলার গ্রামীণ ও শহর এলাকা মিলিয়ে এখানে ৫৬টি ব্লক/ওয়ার্ড কনটেনমেন্ট জোনের তালিকায় রয়েছে।করোনা সংক্রমণের নিরিখে রেড জোনে পূর্ব মেদিনীপুরও। ওই জেলায় ৮ পুরসভা এলাকা মিলিয়ে কনটেনমেন্ট জোনের সংখ্যা শতাধিক।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল-আমেরিকা। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছে পাকিস্তান। ফলে চিন্তার পারদ চড়ছে পশ্চিম...

তিন মন্ত্রে পেলেন সাফল্য, ম্যাচ জিতিয়ে সূর্যকে কী পরামর্শ দিলেন সঞ্জু?

সাধনা কখনও বিফলে যায় না। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ইডেনে সেটাই...

পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জের, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বাড়াল কলকাতা পুলিশ

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। বিশ্বের বিভিন্ন দেশে...

দর্শকশূন্য ‘দ্য কেরালা স্টোরি ২’, একাধিক হলে শো বাতিল

'দ্য কেরালা স্টোরি ২' (The Kerala Story 2) মুক্তি পেয়েছে ২৭ ফেব্রুয়ারি। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে...