Saturday, June 27, 2026

লকডাউন কার্যকর করতে গিয়ে এটা কি প্রাপ্য ছিল পুলিশের? জনতার হাতে এইভাবে নিগ্রহ আর গাড়ি ভাঙচুর!

Date:

Share post:

হাওড়ার টিকিয়াপাড়ায় মঙ্গলবারের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ সর্বত্র।

লকডাউন না মেনে রাস্তায় বহুসংখ্যক মানুষের উপস্থিতি দেখে টহলদারি পুলিশ তাদের ঘরে ফিরতে বলে। অধিকাংশেরই ছিল না কোনো মাস্ক এবং দূরত্ব।

তাতেই পুলিশের উপর ক্ষেপে ওঠে জনতার একাংশ।
পুলিশকর্মীদের ঘিরে ধরে নিগ্রহ চলে।
ইঁটবৃষ্টি হয়।
পুলিশের গাড়ি ভাঙচুর হয়।
উপস্থিত raf জওয়ানদের লক্ষ্য করে ইঁট, পাথরবৃষ্টি হয়।

প্রশ্ন উঠেছে, কেন হবে এই অসভ্যতা?
পুলিশ তো আমাদের সবার ভালোর জন্যেই বলতে গেছিল। এটা তো পুলিশের আসল কাজ নয়। মানুষের ভালোর জন্য বলতে যাবে; আর সেই মানুষের হাতেই মার খাবে, এ কেমন কথা?

তবু পুলিশ পাল্টা তেমন কিছু করে নি।
জনতার হামলার মুখে পুলিশ যদি কাঁদানে গ্যাস বা গুলি চালাতো, তখন প্রচারে দোষ হত পুলিশের এবং সরকারের। raf দৌড়ে পালিয়েছে। কিন্তু সেটা তাদের দুর্বলতা নয়। সংঘাত এড়িয়েছে। এটা কবে বুঝবে জনতা???

লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন না। টিকিয়াপাড়া আবার এই বিতর্ক সামনে এনে দিল। তবু পুলিশ ও সরকার যথেষ্ট দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছে।

পরে রাজ্য পুলিশ জানিয়েছে টিকিয়াপাড়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু, পুলিশের উপর এই অকারণ আক্রমণ থামাতে সচেতন তো হতে হবে সমাজের সকলকেই।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...