Wednesday, June 24, 2026

নাকের স্প্রে ‘নিউমিফিল’ রুখবে করোনা? ল্যাব পরীক্ষায় সফল স্কটল্যান্ডের গবেষকরা

Date:

Share post:

নাকে স্প্রে করেই রোখা যাবে নভেল করোনাভাইরাস? স্কটল্যান্ডের একদল বিজ্ঞানীর সাম্প্রতিক ল্যাব টেস্টে সাফল্যের পর এমনই এক দুর্দান্ত সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গবেষণায় প্রকাশ, নাকের বিশেষ একটি স্প্রে ব্যবহার করলেই আর হবে না করোনা। এই ওষুধটি ল্যাব পরীক্ষায় সফল হয়েছে বলে দাবি করেছেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির একদল গবেষক। তাঁরা বলছেন, ‘নিউমিফিল’ নামক এই অ্যান্টিভাইরাল ওষুধটি তৈরি করা হয়েছে নাকের স্প্রে হিসেবে। এটি এখন করোনার ওষুধ হিসেবেও আশা জাগাচ্ছে। গবেষকরা বলছেন, ইতিমধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণিত হয়েছে, নিউমিফিল স্প্রে করোনাভাইরাসকে ফুসফুসের কোষে প্রবেশের আগেই আটকে দিতে সক্ষম।

এই ওষুধ সংক্রান্ত পরীক্ষার মূল গবেষক ও বায়োলোজির অধ্যাপক গ্যারি টেইলর বলেন, অন্যান্য ওষুধ সাধারণত ভাইরাসের কিছু অংশে আঘাত করে। কিন্তু এই অ্যান্টিভাইরাল ওষুধটি ভাইরাসকে মানবকোষে প্রবেশের আগেই আটকে দেয়। নাকের এই স্প্রে প্রতিদিন একবার অথবা সপ্তাহে একবার দিতে হতে পারে। গবেষকরা আরও জানিয়েছেন, ‘নিউমিফিল’ নামক ওষুধটি তৈরি করা হয়েছিল মূলত ফ্লুর চিকিৎসায়। এখন এটি কোভিড-১৯ এর ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছে। সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষণায় দেখা যাচ্ছে, ওষুধটি ভাইরাসের গায়ে বাতাসের বেগে এক ধরনের প্রোটিন ঢেলে দেয়। এতে ভাইরাসটি আর কোষে প্রবেশ করতে পারে না। এখনও পর্যন্ত ওষুধটির ল্যাব টেস্ট করা হয়েছে। যার ফলাফল ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগ দেখেছে। তারা আশা করছে, ভবিষ্যতে এটি কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার করা হতে পারে। নিউমিফিল ওষুধটি তৈরি করেছে নিউম্যাগেন লিমিটেড, যারা ক্যান্সারের ওষুধ তৈরিরও কাজ করে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...