Saturday, April 4, 2026

‘ববি’তে নায়ক, কারণ, রাজেশ খান্নাকে নেওয়ার অর্থ ছিল না রাজ কাপুরের!

Date:

Share post:

ঋষি কাপুরের প্রথম ছবি বাবা রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবিতে। ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানটিতে অভিনয় করছেন রাজ কাপুর। বৃষ্টির মধ্যে দুটি ছোট্ট ছেলেকে হেঁটে যেতে দেখা যায়। তার মধ্যে একজন ছিল ঋষি। তখন তার বয়স মাত্র ৩। অভিনয় করার জন্য শিশু ঋষিকে অভিনেত্রী নার্গিস দত্ত চকলেট দিয়ে ঘুষ দিয়েছিলেন!

তারপর ১৯৭০। বাবার ‘মেরা নাম জোকার’ ছবি। বাবারই কম বয়সের চরিত্রে অভিনয়। কিন্তু নায়ক হিসেবে আবির্ভাব ১৯৭৩ সালে রাজ কাপুরের ‘ববি’ ছবিতে। বয়স তখন ২১। আর সেই ছবি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ২০১২ সালে ঋষি বলেন, অনেকের ধারণা ছিল, বাবা আমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করার জন্য এই ছবিটা করেছিলেন। আসলে ছবিটা করা হয়েছিল ঋণ শোধ করতে। ‘মেরা নাম জোকার’ ছবি করে বাবা ঋণে ডুবেছিলেন। ‘ববি’ করে তা শোধ করতে চেয়েছিলেন। করতে চেয়েছিলেন একটা টিন এজ লাভ স্টোরি আর নায়ক করতে চেয়েছিলেন রাজেশ খান্নাকে। কিন্তু রাজেশ খান্নাকে পারিশ্রমিক দেয়ার মতো অর্থ তাঁর ভাঁড়ারে ছিল না। অগত্যা তাই আমি।

ঋষি কাপুরের অভিনয় জীবনের অদ্ভুত একটি তথ্যগত দিক আছে। ৫১টি ছবিতে তিনি নায়ক হিসেবে কাজ করেছিলেন। তারমধ্যে হিট করেছিল মাত্র ১১টি। আর ৪১টি ছবিতে অন্য নায়কদের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। যার মধ্যে ২৫টি সুপারহিট হয়েছিল। ২৭ বছর হিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন যার মধ্যে ৪০ টি তে ৪০ টি ছবিতে তিনি ছিলেন সুপার ফ্লপ। তার অভিনীত ছবিগুলি হল ববি, লায়লা মজনু, রফু চক্কর, সরগম, কর্জ, প্রেমরোগ, নাগিনা, হনিমুন, চাঁদনী, বোল রাধা বোল, ইয়ে ভরা রাহে, খেল খেল মে, কাভি কাভি, হাম কিসিসে কম নেহি, বদলতে রিস্তে, আপকে দিবানে, সাগর, আজুবা, দিবানা, দামিনী, গুরুদেব, দারার, আ আব লট চলে, হিনা, প্রেম গ্রন্থ। তার রোমান্টিক হিসেবে শেষ ছবি কারোবার। সেটা ২০০০ সাল।

অভিনেতা হিসেবে ছবিগুলি হলো ইয়ে হে জালওয়া, হাম তুম, ফানা, নমস্তে লন্ডন, লাভ আজকাল, পাতিয়ালা হাউস, ডোন্ট স্টপ ড্রিমিং, সাম্বার সালসা। নিতু সিং এর সঙ্গে ফিল্মে আবার ফিরে আসেন ২০১০ সালে ‘দো দুনি চার’ ছবিতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...