Tuesday, June 23, 2026

অবশেষে ফিরল হুঁশ, রেড জোনে অচেনা কোলে মার্কেট

Date:

Share post:

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে চলছে লকডাউন। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সচেতনমূলম প্রচার। কিন্তু কোলে মার্কেট ছিল, কোলে মার্কেটেই। তাই আরও কঠোর হতে হয়েছে প্রশাসনকে।

অবশেষে হুঁশ ফিরল শিয়ালদহের কোলে মার্কেটের। আজ, বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেল কোলে মার্কেটের সেই চেনা ছবিটা উধাও। লকডাউনের প্রভাব এতদিনে পড়েছে সেখানে। সচেতনতা ফিরেছে ক্রেতা-বিক্রেতা উভয়েরই। ভিড় কমেছে কোলে মার্কেটে।

এতদিন পর্যন্ত লকডাউন অমান্য করেই ব্যাপক বাজার-হাট চলেছে। মাস্ক পরা তো দূরের কথা, সামাজিক দূরত্বটুকুও মেনে চলছিলেন না তাঁরা। কারও হাতে ছিল না গ্লাভস।

কিন্তু ছবিটা একেবারে বদলে গেছে। দেদার কেনা-বেচা বন্ধ হয়েছে। সকলে স্বাস্থ্যবিধি মেনেই চলছেন। মুখে মাস্ক পরছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন। কড়া নজরদারি চলছে পুলিশেরও।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...