Wednesday, June 10, 2026

তৃতীয় দফার লকডাউনে নাগরিক সুরক্ষায় জোর

Date:

Share post:

লকডাউনের মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়ানোর সঙ্গেই
এই ১৪ দিনে কোন ক্ষেত্রে কী ধরনের কাজ চলবে বা চলবে না, তা নিয়েও কেন্দ্রীয় সরকার শুক্রবার নতুন নির্দেশিকা জারি করেছে।

নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এবার বিশেষ কিছু ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। আরও কঠোর কিছু শর্তও আরোপ করা হয়েছে আগামী ৪ মে থেকে এই শর্ত কার্যকর হবে৷ এগুলি হলো :

◾ সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত অত্যাবশ্যক কাজের মধ্যে পড়ে না, এমন কোনও কারনে বাইরে বেরনো বা যাতায়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

◾এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ কার্ফু পর্যন্ত জারি করতে পারবে৷ অন্যান্য আইনানুগ বিধিনিষেধও জারি করতে পারবে।

◾কো-মর্বিডিটি বা বিভিন্ন ধরনের অসুস্থতা রয়েছে, এমন ব্যক্তি, গর্ভবতী মহিলা, ১০ বছরের কম, এমন শিশুরা কখনই অত্যাবশ্যক কাজ বা স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা ছাড়া বাইরে বেরোতে পারবেন না।

◾সাইকেল-রিকশা, অটো-রিকশা, ট্যাক্সি বা ক্যাব, জেলার ভিতরে চলাচল করা বাস চালানো যাবে না।

◾যে ধরনের কাজের জন্য ইতিমধ্যেই বাইরে বেরনোর অনুমতি দেওয়া রয়েছে, সে সব কাজের জন্য ব্যক্তি বা যানবাহনের যাতায়াতে ছাড় দেওয়া হবে।

◾ ৪ চাকার গাড়িতে চালক ছাড়া আর মাত্র ২ জনকে ওঠার অনুমতি দেওয়া হবে।

◾ মোটর বাইকে ১ জনই আরোহী থাকবেন৷ পিছনে কাউকেই বসানো যাবে না।

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...