Wednesday, June 10, 2026

রাজ্য সরকারের দুই তথ্যে গরমিল, বিভ্রান্তি তুঙ্গে

Date:

Share post:

দুটোই রাজ্যের নথি৷ একটি নথি ( A ), রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদানকে ৩০ এপ্রিল’২০ তারিখে যে চিঠি পাঠিয়েছেন, তার কপি৷ সঙ্গে তিনি নিজে যে নথি সংযুক্ত করেছেন, তার কপিও৷

অপরটি (B) রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত ওই তারিখ, অর্থাৎ ৩০ এপ্রিল’২০-এর কোভিড-বুলেটিন৷

 

প্রথমটিতে অর্থাৎ ( A ) নথিতে ৩০ এপ্রিল, বৃহস্পতিবার বিবেক কুমার যে চিঠি কেন্দ্রকে পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, এখনও পর্যন্ত এই রাজ্যে ৯৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অরেঞ্জ ও রেড জোনে আক্রান্তের সংখ্যা এখানে বলা হয়েছে যথাক্রমে ১১০ এবং ৮২১, যোগ করলে দাঁড়াচ্ছে উল্লেখিত তারিখে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯৩১ জন ৷
অর্থাৎ রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়, ওই তারিখ পর্যন্ত রাজ্যে মোট ৯৩১ জনের শরীরের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে।

দ্বিতীয়টি অর্থাৎ ( B ) নথিটি ওই একই তারিখের
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, রাজ্য উল্লেখিত তারিখে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২ ৷
ওইদিন নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা নিজেই জানিয়েছিলেন, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। অর্থাৎ রাজ্যের তরফে সাধারন মানুষকে জানানো হয়, ওই তারিখ পর্যন্ত রাজ্যে মোট ৫৭২ জনের শরীরের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে।

সরকারি স্তরের দু’ধরনের নথি প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠেছে, তাহলে প্রকৃত তথ্য কোনটি? সরকারিস্তরে দু’ধরনের তথ্য কেন ? কে ঠিক বলছেন, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ? না’কি, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার ?

না’কি, গোটা বিভ্রান্তি তৈরি হয়েছে লেখার ভুলে ?

তাছাড়া, বিবেক কুমার যে তথ্য কেন্দ্রের কাছে পাঠিয়েছেন, তাতে স্পষ্ট হয়েছে, যে কলকাতার করোনা-পরিস্থিতি কার্যত ভয়াবহ৷ অথচ সরকারিস্তরে এই তথ্য এখনও প্রকাশ করা হয়নি৷ সরকারের এই দু’ধরনের তথ্য, ধন্দ তথা বিভ্রান্তি বাড়ানোর পাশাপাশি আতঙ্কও বৃদ্ধি করছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য৷

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...