Monday, April 6, 2026

ফের অরেঞ্জ জোনে কোভিড ১৯- এর ছায়া

Date:

Share post:

ফের অরেঞ্জ জোনে কোভিড ১৯- এর ছায়া। হুগলির কোন্নগরের কানাইপুরের নপাড়ায় রবিবার এক সবজি বিক্রেতার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। কানাইপুর আদর্শনগরে আগেই দুজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল। এবার আবার সবজি বিক্রেতার করোনা রিপোর্ট পজেটিভ আসায় কানাইপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন। এলাকা স্যানিটাইজ করার কাজ চলছে বলে জানান পঞ্চায়েত প্রধান।মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেন প্রধান।এদিন আচ্ছেলাল যাদব বলেন, কিছু মানুষ করোনাভাইরাসকে নিয়ে গুজব ছড়াচ্ছেন। গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পঞ্চায়েত সব সময় মানুষের পাশে আছেন।কানাইপুরে জোর কদমে বিভিন্ন এলাকা স্যানিটাইজ করার কাজ চালাচ্ছে প্রশাসন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...