Tuesday, June 9, 2026

হান্দওয়ারায় সিআরপিএফের গাড়িতে ফের জঙ্গি হানা, শহিদ আরও ৩ জওয়ান

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায় ফের জঙ্গি হামলা। এখনও পর্যন্ত পাওয়া খবর, তিন জন জওয়ান নিহত হয়েছেন। আহত সাত জন। সোমবার বিকেলে টহল দেওয়া অবস্থায় সিআরপিএফের বাহিনীর ওপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। নতুন করে শুরু হয়েছে গুলির লড়াই।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারাতে শনিবার ভোররাত থেকে গুলির লড়াই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। এনকাউন্টারের সময় স্থানীয় নাগরিকদের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। মহিলা ও শিশু-সহ মোট ১১ জনকে বন্দি বানিয়েছিল তারা। টানা প্রায় ১৬ ঘণ্টা পর রবিবার সকালে থেমেছিল গুলির লড়াই। রাতের পর থেকে গুলি ছোড়ার পরিমাণ কমিয়ে দেয় জঙ্গিরা। যা দেখে সেনাবাহিনী মনে করছিল, মজুত অস্ত্র ফুরিয়ে আসছে জঙ্গিদের। সকালের দিকেই দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী।
কিন্তু সোমবার ফের ঘটে গেল আচমকা আক্রমণ। নিহত হলেন আরও তিন জওয়ান।

Related articles

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...