Friday, June 19, 2026

সিএসআর-র অধীন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল: মহুয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের দানে কর ছাড়ের সুবিধা পেতে মহুয়া মৈত্রের করা আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যে অর্থ দান করা হচ্ছে সেটিকে কর্পোরেট স্যোশাল রেস্পন্সিবিলিটি অর্থাৎ সিএসআর-এর অধীনে আনতে চেয়ে আনার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সাড়ে এগারোটায় সেই আবেদন সুপ্রিম কোর্টে উঠলে সেটি খারিজ করা হয়।

এই আইনের অধীন, কেউ কোনও দান দিলে, তার সেই টাকা আয়কর ছাড়ের সুবিধা পায়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ক্ষেত্রে এই সুবিধা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দাবি জানিয়েছিলেন, রাজ্যের করোনা ত্রাণ তহবিলের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হোক। এতে বেশি সংখ্যক ত্রাণ সংগ্রহ হবে। সেই বিষয়টি নিয়েই শীর্ষ আদালতের আর্জি জানিয়েছিলেন মহুয়া মৈত্র। কিন্তু তাঁর সেই আবেদন গ্রহণ করা হয়নি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...