Sunday, March 22, 2026

লড়াই থামল পঞ্চায়েত সদস্যা কল্যাণী রায়ের, শোকের ছায়া কোন্নগরে

Date:

Share post:

কয়েক দিন অসুস্থতার পরে মৃত্যু হল তৃণমূল পরিচালিত কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের সদস্যার। মৃতের নাম কল্যাণী রায়। মাস খানেক ধরে রক্তাল্পতায় ভুগছিলেন কল্যাণী। মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা নাগাদ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ২৭ মার্চ বাড়িতে কয়েকবার বমি করে অসুস্থ হয়ে পড়েন কল্যাণী। পরিবারের সদস্যরা তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কল্যাণীর স্বাস্থ্য পরীক্ষায় জ্বর ও অন্যন্য উপসর্গ দেখে ওই দিনই চিকিৎসকেরা তাঁকে এমআর বাঙুর হাসপাতালে স্থান্তরিত করেন। তারপর সেখানে কোভিড১৯ সন্দেহ করে তাঁর সোয়াব পরীক্ষা হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ১ এপ্রিল বাঙুর হাসপাতাল তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয় । এরপর থেকে বাড়িতেই ছিলেন কল্যাণী। মঙ্গলবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসকেরা তৃণমূল নেত্রীকে পরীক্ষা করে দেখেন, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে রক্ত দেওয়ার পরামর্শ দেন। চিকিতসকেরা। সেইমতো রক্ত নিয়েও যাওয়া হয়। কিন্তু রক্ত দেওয়ার আগেই কল্যাণীর মৃত্যুর হয়। মৃতের স্বামী সুশান্ত রায় বলেন, “কল্যাণী স্বাস্থ্য সচেতন ছিল। এক বছর ধরে চিকিৎসকের পরামর্শ মেনে নিজের ওজন কমিয়ে ফেলে ছিল। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। চিকিতসকেরা বললেন শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে। কলকাতা থেকে রক্ত এনেও স্ত্রীকে বাঁচাতে পারলাম না”।

স্বামী ও ছেলে সহ কল্যাণী নবগ্রামের বাড়িতেই থাকতেন। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতীকে প্রথম নির্বাচনে লড়াই করে জয়ী হন।
তৃণমূল নেত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান স্থানীয় তৃণমূলের নেতা, কর্মীরা। স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল বলেন,কল্যাণী খুব লড়াকু নেত্রী ছিলেন। কাজ করার মানসিকতা ছিল। এত অল্প বয়সে চলে গেলেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...