Monday, April 6, 2026

রূপকথার বাস্তব চিত্র! কেমন ছিল অনিল কুম্বলের বিয়ের কাহিনী?

Date:

Share post:

কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, প্রচারের আলোয় থাকা মোটেই পছন্দ না অনিল কুম্বলের। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন লেগ স্পিনার বিবাহিত এক কন্যাসন্তানের মাকে বিয়ে করেছিলেন। সে যেনো রূপকথার বাস্তব চিত্র।

এক ট্রাভেল এজেন্সি মারফত চেতনা রামাতীর্থের সঙ্গে পরিচয় হয় কুম্বলের। সেখান থেকেই বন্ধুত্ব। একটা সময়ের পর জানতে পারেন চেতনা বিবাহত এবং এক কন্যাসন্তানের মা। ১৯৮৬ সালে তার বিয়ে হয়। তবে সাংসারিক অশান্তির জেরে স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। সব কিছু জানার পরই তার প্রতি আলাদা জায়গা তৈরি হয় কুম্বলের মনে।

এর পর চেতনাকে বিয়ের প্রস্তাব দেন কুম্বলে। তবে প্রথমে সেই প্রস্তাব ফিরিয়ে দেন প্রিয় বান্ধবী। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে চার হাত এক হয়। এমনকী দীর্ঘ আইনি লড়াইয়ের পর চেতনার মেয়েকে নিজের পদবী দেন কুম্বলে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...