Thursday, April 2, 2026

করোনা : জ্বর-শ্বাসকষ্টে ভুগছে, এমন ৯২ হাজার মানুষের সন্ধান মিলেছে রাজ্যে

Date:

Share post:

রাজ্যে নিবিড় পরীক্ষা চালিয়ে আপাতত ৯২ হাজারের কাছাকাছি মানুষের সন্ধান মিলেছে, যাঁরা জ্বর-শ্বাসকষ্ট সহ ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতায় ভুগছেন। এই ৯২ হাজারের মধ্যে তীব্র শ্বাসকষ্টে ভুগছেন ৮৭২ জন ৷ এদের আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।

গত ১ মাসে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি পরিবারে খোঁজখবর চালিয়েই এই অসুস্থদের সন্ধান মিলেছে৷ রাজ্যের তরফে বলা হয়েছে, ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত এই নজরদারি চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিন আগেই বলেছিলেন, “পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতা বা SARI এবং ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতায় বা ILI-তে ভুগছেন এমন মানুষদের শনাক্ত করার জন্য গত ১ মাস ধরে মানুষের দরজায় দরজায় গিয়ে খোঁজখবর করা চলছে”।
জানা গিয়েছে, গত ৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত রাজ্যের ৫.৫ কোটিরও বেশি বাড়িতে গিয়ে খোঁজখবর করা হয়েছে। SARI- আক্রান্ত, এমন ৮৭২ জনের সন্ধান মিলেছে। ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতায় আক্রান্ত ৯১,৫১৫ জনকেও শনাক্ত করা হয়েছে৷ তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে৷ রাজ্যের প্রায় ৬০ হাজার বিশেষ প্রশিক্ষিত আশা ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন৷

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...