Sunday, April 5, 2026

রেশন নিয়ে মুখ্যমন্ত্রীর আর এক বৈপ্লবিক সিদ্ধান্ত

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক উদ্যোগ। রাজ্যের যে সমস্ত মানুষের ডিজিটাল রেশন কার্ড কিংবা ফুড কুপোন নেই, তাদেরকেও ৫ কেজি করে চাল দেওয়া হবে। এদের জন্য বিশেষ কুপন ইস্যু করা হবে খাদ্য দফতর থেকে। এই পর্যায়ে প্রায় ১০লক্ষ মানুষ চাল পাবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি দ্রুত বাস্তবায়িত করতে খাদ্য দফতরকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যে মোট পাঁচ শ্রেণির ডিজিটাল রেশন কার্ড রয়েছে, সব মিলিয়ে ৯ কোটি ৩০ লক্ষ। ফুড কুপোন দেওয়া হয়েছে ৬৫ লক্ষ মানুষকে। ডিজিটাল কার্ড কুপোন মিলিয়ে মোট ৯ কোটি ৯৪লক্ষ ৪৫ হাজার ৫৩০জনকে বিনা পয়সার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় রেশন দোকানে অসংখ্য মানুষ আসছিলেন এবং নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছিল। মূলত সেই সমস্ত জায়গাতেই ঘটনা ঘটছিল যেখানে মানুষের ডিজিটাল রেশন কার্ড কিংবা ফুড কুপোন ছিল না। তারা খাদ্য না পাওয়াতেই দোকানে অশান্তি হচ্ছিল। তাদের পুরনো রেশন কার্ড রয়েছে যা অনেকদিন আগেই বাতিল হয়ে গিয়েছে। এই কার্ডে শুধু ১৫০ মিলিলিটার কেরোসিন তেল পাওয়া যায়। আবার কিছু মানুষ দোকানে আসছিলেন যাদের ডিজিটাল কার্ডের আবেদন পত্র জমা দেওয়ার রিসিপ্ট আছে, কিন্তু তা দেখিয়ে খাদ্য সংগ্রহের নির্দেশ না থাকায় খালি হাতে ফিরে যাচ্ছিলেন। মূলত সেই পরিস্থিতিতে মাথায় রেখেই সরকারের উদ্যোগ।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...