Saturday, June 13, 2026

ভারতের করোনা পরিস্থিতি খুব খারাপ হবে না ধরে নিয়েও সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

করোনাভাইরাসের বিশ্ব মহামারিতে ভারতের অবস্থা পৃথিবীর বহু উন্নত দেশের চলতি পরিস্থিতির মত ভয়ঙ্কর খারাপ হবে না বলে আশাবাদী কেন্দ্র। তবু সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে সরকার। শনিবার ভারতের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। তিনি বলেন, এই বিশ্ব মহামারির প্রকোপে পৃথিবীর অনেক দেশের অবস্থাই সঙ্কটজনক। এক একটা শহর যেন মৃত্যুপুরী। এমন পরিস্থিতি ভারতে হয়নি। কেন্দ্রের আশা, তেমনটা হবেও না। তবু সরকার সবচেয়ে খারাপ যা হতে পারে তার জন্যও তৈরি রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মহামারি চরম আকার নিলেও তা মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

শনিবার সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, অনেক উন্নত দেশে যে পরিস্থিতি হয়েছে তেমনটা আমাদের দেশে হবে না জানা সত্বেও সবরকমের খারাপ অবস্থা মোকাবিলার জন্য আমরা তৈরি আছি। একইসঙ্গে তিনি বলেন, দেশে এখন কোভিড-১৯ আক্রান্তদের মৃত্যুর হার ৩.৩ শতাংশের আশপাশে। একই সঙ্গে সুস্থতার হারও বেড়ে ২৯.৯ শতাংশ হয়েছে। মন্ত্রীর কথায়, এটা খুব ভাল লক্ষণ। গত তিনদিনে ডাবলিং রেট হয়েছে ১১ দিন আর গত সাত দিনের হিসেব ধরলে সেটা ৯.৯ দিন।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...