Wednesday, April 1, 2026

সীমান্তে বাণিজ্য এখনই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি রাজ্যের মুখ্যসচিবের

Date:

Share post:

করোনা-সংক্রমণ এখনও বহাল৷ এই পরিস্থিতিতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া এখনই সম্ভব নয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে এ কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, করোনাভাইরাস নিয়ে এ রাজ্যের সীমান্ত এলাকায় পুরোদস্তুর আতঙ্ক রয়েছে। পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যাওয়া এবং ফিরে আসার অনুমতি এখনই দিলে সীমান্ত-সংলগ্ন এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক এবং উত্তেজনা তৈরি হতে পারে। মুখ্যসচিব লিখেছেন, করোনার প্রকোপ থেকে এখনও মুক্ত নয় প্রতিবেশী রাষ্ট্রও। তাই এই রাজ্য তথা দেশের নাগরিকদের স্বার্থেই রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া এখনই সম্ভব নয়।পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যাতায়াত করতে না দিলেও রাজ্য সরকার ওই দেশের নাগরিকদের দেশে ফিরে যাওয়ায় আপত্তি জানায়নি। বনগাঁয় পেট্রাপোল সীমান্ত দিয়ে গত দু’দিন ধরে তাঁরা ফিরে যাচ্ছেন৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে ভারত-বাংলাদেশ স্থলবন্দরে রাজ্যের অনুমতি না মেলায় আটকে থাকা পণ্যবাহী গাড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বৈদেশিক বাণিজ্যের স্বার্থের কথাও চিঠিতে বলেন। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় পণ্যবাহী গাড়ি যাতে ফিরতে পারে, সে জন্যও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব নির্দেশও দেন মুখ্যসচিবকে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সেই চিঠির জবাবেই মুখ্যসচিবের এই চিঠি।

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...