Sunday, April 5, 2026

চিনের উহানকেই শূলে চড়াল “হু”!

Date:

Share post:

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন এই মারণ ভাইরাস তৈরি হয়েছে চিনের ল্যাব থেকেই এমন তোপ দেগে আসছে। আবার মার্কিন বিশেষজ্ঞদের মুখে এও শোনা গিয়েছে, করোনাভাইরাস ইচ্ছাকৃত বা কৃত্রিমভাবে সৃষ্ট নয় প্রাকৃতিকভাবেই এই ভাইরাসের জন্ম।

সারা বিশ্বে করোনা ছড়াতে উহানের একটি বিশেষ ভূমিকা ছিল বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তবে এই বিষয়ে উহানের ভূমিকা কতটা তা গবেষণার প্রয়োজন বলে মনে করছে হু।

করোনায় বিশ্বে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজারের বেশি, আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। সুস্থ হয়ে ওঠার সংখ্যা প্রায় ১৪ লক্ষ।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...