Monday, April 6, 2026

মহামারিকে পরাস্ত করে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, মত পুরাতত্ত্ববিদের

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে একাধিক দেশে। এই পরিস্থিতিতে আর্থিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন পুরাতত্ত্ববিদ। তাঁর কথায়, এর আগে বহুবার মহামারি হয়েছে। তাতে বদলেছে বাণিজ্যের পথ। আর সেই পথ ধরেই ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি।

দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ ও প্রাচীন ইতিহাস গবেষক আনিয়া কোতার্বার মতে মহামারি হলেও ঘুরে দাঁড়াবে অর্থনীতি। তিনি বলেন জনসংখ্যার বৃদ্ধি এবং প্রাচীন কালে সেই সময়ের মতো করে যখন বিশ্বায়ন হয়েছে তখনও মহামারির কোপ পড়েছে মানব জাতির ওপর। তবে আশ্চর্যের বিষয় হল তার ফলে অর্থনীতি চাঙ্গা হয়েছে।

কোতার্বা বলেন, “ত্রয়োদশ শতকে ব্ল্যাক ডেথের জেরে ইউরোপ ও তার দেশগুলির জনসংখ্যা চার ভাগের এক ভাগ হয়ে যায়। দেখা গিয়েছে এর ফলে শ্রমিকদের কাজের পরিবেশ আগের চেয়ে ভাল হয়েছে। বাজার উদার হয়েছে এবং অর্থনীতি চাঙ্গা হয়েছে।” মানুষ সবচেয়ে বেশি মাত্রায় অভিযোজনে সক্ষম বলে জানান কোতার্বা। প্রায় ৭৬ হাজার বছর আগে তোবা নামে ভয়ানক এক অগ্ন্যুৎপাত হয়। যার ফলে বিশ্বে মাত্র তিন থেকে দশ হাজার মানুষ বেঁচেছিলেন। তিনি আরও বলেন, আবার ৫৪১-৫৪২ খ্রিস্টাব্দে লেট রোমান জাস্টিনিয়ান প্লেগ হয়। সেই সময় আড়াই থেকে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়। কিন্তু বেঁচে যান তার চেয়েও বেশি মানুষ।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে কোতার্বা বলেন, এই মহামারির কিছু সুফল আছে। যেমন আবহাওয়ার পরিবর্তন। লকডাউনের ফলেই তা সম্ভব হয়েছে। তিনি মনে করেন প্রাচীন রোম থেকে মধ্যযুগের ব্রিটেন প্রতিক্ষেত্রে মানুষ পরাস্ত করেছে মহামারিকে। এবারও তা সম্ভব হবে।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...