Monday, April 6, 2026

বিশ্বজুড়ে বাড়ছে সমুদ্র স্তর, সমীক্ষায় দাবি বিশেষজ্ঞদের

Date:

Share post:

বিশ্বজুড়ে বাড়তে পারে সমুদ্র স্তর, সমীক্ষায় দাবি বিশেষজ্ঞদের

বিশ্বজুড়ে বাড়তে চলেছে সমুদ্র স্তর। বিশেষজ্ঞরা এক সমীক্ষায় জানিয়েছেন, প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে সমুদ্র স্তর বাড়ছে। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নেতৃত্বে এই সমীক্ষা হয়। যেখানে অংশ নেন আমেরিকার ডারহাম বিশ্ববিদ্যালয়, মার্কিন ‘টুফ্টস বিশ্ববিদ্যালয় এবং জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের বিজ্ঞানীরাও।

পটসডাম ইনস্টিটিউটের পক্ষ থেকে স্টিফান রাহমস্টর্ফ একটি প্রতিবেদন লেখেন। সেখানে তিনি ব্যাখ্যা করেন সমুদ্র স্তর বৃদ্ধির কারণ। গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বরফ গলা সমুদ্র স্তর বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের অনুমান, ২১০০ সালে ০.৬ থেকে ১.৩ মিটার বাড়বে সমুদ্র স্তর। ২৩০০ সালে তা বাড়তে পারে ১.৭ থেকে ৫.৬ মিটার পর্যন্ত। এদিকে বিশ্বজুড়ে করোনা ত্রাসে লকডাউন চলছে একাধিক দেশে। ফলে কমেছে দূষণের মাত্রা। যার জেরে পরিস্থিতি বদলাতেও পারে।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...