Thursday, May 28, 2026

এটা লকডাউনের বাসের চিত্র!

Date:

Share post:

লকডাউনের শহর। তার মাঝে বাস চলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু “এখন বিশ্ববাংলা সংবাদ”-এর ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ল, তা শুধু আতঙ্কের নয়, ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হতে হচ্ছে।

শুধু একটি সরকারি বাসই যে দৃশ্য তুলে ধরেছে সেটা দিয়ে শহরের বাকিটা উপলব্ধি করার পক্ষে যথেষ্ট। চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে যাচ্ছিল সরকারি বাস S-9A. গাড়ির নম্বর WB 05 2175. একের পর এক যাত্রী উঠছেন। কোথায় সোশ্যাল ডিসট্যান্স? এতটাই ভিড় যে একে অন্যের ঘাড়ে এসে পড়ছেন। সাবধানতা বলতে শুধু কারওর মুখে মাস্ক, কারওর মুখে বাঁধা রুমাল। বাসের মধ্যে পাশাপাশি সিটে বসে যাত্রীরা। দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য যাত্রী। আর বাসের বাইরে মানুষ বাদুড় ঝোলা। চালক-কন্ডাক্টর ভ্রূক্ষেপহীন। তাঁরাই বা তুলছেন কোন সাহসে? ২০জন প্রতি বাসে, এই সিদ্ধান্ত গেল কোথায়? আর রাস্তার চিত্র? লকডাউন বলে অন্তত মনে হচ্ছে না।

চিকিৎসকরা যখন বলছেন, এই সময়টা কমিউনিটি স্প্রেডিংয়ের সময়, তখন এটা কোন চিত্র বয়ে নিয়ে আসছে? এই চিত্র আর যাই হোক কখনই নিরাপদ চিত্র নয়। এ চিত্র রাজ্যের আশঙ্কা, আতঙ্ক এবং অনিশ্চয়তার অশনি সঙ্কেত বয়ে নিয়ে আসছে না তো!

 

Related articles

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...