Saturday, June 6, 2026

বাঙালি-মেকানিকের হাত ধরে এবার ‘করোনা-বাইক’

Date:

Share post:

অভিনব এক বাইক তৈরি করে ফেললেন ত্রিপুরার এক বাঙালি মেকানিক৷

করোনার প্রকোপ কমে যাওয়ার পরেও
সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে বলছেন বিশেষজ্ঞরা৷ সরকারের বক্তব্যও তেমনই৷

এই সব শুনেই আগরতলার আড়ালিয়ার
বাসিন্দা পার্থ সাহা বানিয়ে ফেলেছেন ‘করোনা- বাইক’৷ ব্যাটারি চালিত এই বাইকে চালক এবং সওয়ারির মধ্যে এক মিটারের দূরত্ব বজায় থাকবে৷ ৩ ঘণ্টা চার্জ দিলে এই বিশেষ বাইকে চেপে ৮০ কিলোমিটার যাওয়া যাবে৷ পেশায় মেকানিক পার্থ সাহা এই অভিনব বাইকটি তৈরি করেছেন সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতেই৷ পার্থবাবু বলেছেন, এই বাইকে করেই এখন তিনি নিজের যাবতীয় জরুরি কাজ সারতে পারছেন৷ ভবিষ্যতে মেয়ের স্কুল খুললে তাঁকেও এই বাইকে বসিয়েই স্কুলে পৌঁছে দিতে পারবেন তিনি৷ পার্থ বলেন, ‘করোনা সংক্রমণ রুখতে দু’ জন মানুষের মধ্যে অন্তত ১ মিটারের দূরত্ব রাখতে বলা হয়েছে৷ সেকথা মাথায় রেখেই এই বাইকটি তৈরি করেছি৷ সামনের এবং পিছনের আসনের মধ্যে ১ মিটারের দূরত্ব রয়েছে৷ ফলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমবে৷’

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...