Saturday, June 6, 2026

মুখ্যসচিবকে নিয়ে বাবুলের বিতর্কিত টুইটের তদন্তের দাবি করলেন দিলীপ

Date:

Share post:

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়ে সম্প্রতি টুইটে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নিয়ে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে প্রবল ঝড় ওঠে। তারপর কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যে ছবি বাবুল পোস্ট করেছেন, তা সম্পূর্ণ “ফেক”।

আজ, সোমবার সেই বিষয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “পোস্টটি আমিও দেখেছি। ঠিক কী ভুল জানি না। পুলিশ তদন্ত করে দেখুক সেই ছবির সত্যাসত্য। তবে আমার মনে হয় না, একজন দায়িত্বশীল মন্ত্ৰী হিসেবে অসত্য ছবি পোস্ট করবেন বাবুল। আর রাস্তার যে কেউ তার নামে এফ আই আর করে দেবে। পুলিশের উচিত আগে ছবিটি তদন্ত করে দেখা।”

দেখুন ভিডিও…

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...