Saturday, June 6, 2026

সংক্রমণের গতি রোধ করতে ৩ জেলায় বিশেষ নজরদারি টিম গঠন করলো রাজ্য

Date:

Share post:

করোনা মোকাবিলায় আরও সক্রিয় হচ্ছে রাজ্য প্রশাসন। সংক্রমণের গতি রোধ করার চেষ্টা চালাচ্ছে রাজ্য।

রেড জোন, হটস্পট এবং কনটেনমেন্ট জোন এলাকার জন্য বিশেষ নজরদারি দল তৈরি করছে স্বাস্থ্য ভবন। ‘কমিউনিটি মেডিসিনের’ ৪ জন করে চিকিৎসক এই দলে থাকছেন৷ এমন উদ্যোগ রাজ্যে এই প্রথম।

নির্দিষ্ট এলাকায় গিয়ে এই বিশেষ টিম তথ্য সংগ্রহ করবেন৷ কিভাবে সেখানে করোনা সংক্রমণের গতি রোধ করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করে স্বাস্থ্য ভবনে প্রতিদিন রিপোর্ট দেবেন।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি কনটেনমেন্ট জোন নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য ভবনের। প্রথমে এই ৩ জেলায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষকদের নিয়ে তৈরি এই বিশেষ নজরদারি টিম কাজ শুরু করবে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে,
সাগর দত্ত মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের ৪ জন করে চিকিৎসককে নিয়ে এই বিশেষ নজরদারির ৩টি দল গঠন করা হয়েছে।

Related articles

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...