Tuesday, June 23, 2026

এ রাজ্যে মুসুর ডাল পাঠাবে না কেন্দ্রীয় সংস্থা নাফেড

Date:

Share post:

রাজ্যকে আর মুসুর ডাল পাঠাতে পারবে না নাফেড। কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, মুসুরের বদলে দাবি মেনে মুগ ডালও পাঠানো সম্ভব নয়। সংস্থার যুক্তি, ডাল মিলে ভাঙানোর পর্যাপ্ত কর্মী নেই।

প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ছোলার ডাল বা অড়হর ডাল পাঠানো হবে। এদিকে রাজ্য সরকার জানায়, এ রাজ্যের বেশিরভাগ মানুষ মুসুর বা মুগ ডাল খায়। তাই সেই ডাল পাঠাক কেন্দ্র। কয়েক দফায়, মুসুর ডাল ও মুগ ডাল দেয় কেন্দ্র। কিন্তু তা দেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

প্রসঙ্গত, প্রথম মাসে ১৪ হাজার মেট্রিক টন ডাল পাঠানোর কথা ছিল। কিন্তু প্রথমে ৪, পরে দু’দফায় ৩ হাজার মেট্রিক টন ডাল পাঠায় নাফেড। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি চাল ও ১ কেজি ডাল দেওয়ার কথা ছিল কেন্দ্রের। চালের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গে প্রতিমাসে মুসুর ডালের চাহিদা ১৪,৪৫০ মেট্রিক টন। সেখানে নাফেড এনেছে ৪,২২৯ মেট্রিক টন।”

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...