Monday, June 8, 2026

চা বাগানে ৫০% শ্রমিক নিয়ে কাজের অনুমতি

Date:

Share post:

চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর। এবার আর ২৫ নয়, ৫০ শতাংশ শ্রমিক কাজ করা যাবে বাগানে। কেন্দ্রের নির্দেশ মতো এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন।

করোনা পরিস্থিতিতে প্রথমে কাজ বন্ধের পর উত্তরবঙ্গের চা বাগানে ২৫ শতাংশ শ্রমিককে কাজে লাগিয়ে পাতা তোলার অনুমতি আগেই দিয়েছিল রাজ্য। এবার তা আরও বাড়িয়ে ৫০ শতাংশ করা হল। এর জেরে এবার থেকে চা বাগানগুলিতে পাতা তোলার ক্ষেত্রে ৫০ শতাংশ চা শ্রমিককে নিয়োগ করা যাবে। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, মুখ্যসচিবের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তিনি জানান, চা বাগানে প্রথম চা পাতা অর্থাৎ ফার্স্ট ফ্ল্যাশ তোলার সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। সেকেন্ড ফ্ল্যাশ তোলা না গেলে, ক্ষতির মুখে পড়বে চা বাগানগুলি। তাই বাগানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পাতা তোলার ক্ষেত্রে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ শ্রমিককে কাজে লাগানো যাবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে।
চা পাতা তোলার ক্ষেত্রে শ্রমিকেরা সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করেন বলেও তিনি জানান।তাই কোরোনা পরিস্থিতির মধ্যেও চা বাগানগুলিতে ৫০ শতাংশ শ্রমিক নিয়োগে অনুমতি দিল সরকার।

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...