Tuesday, March 24, 2026

Big Breaking : বহন ক্ষমতা পরীক্ষার জন্য বন্ধ হচ্ছে বিজন সেতু

Date:

Share post:

বহন ক্ষমতা পরীক্ষার জন্য ৩ দিন বন্ধ থাকবে বিজন সেতু।১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার ব্যস্ততম সেতু। মঙ্গলবার কেএমডিএ এবং পুলিশের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়িয়াহাট কালিকাপুর দিয়ে ঘোরানো হবে গাড়ি। লকডাউন চলাকালীন হবে এই পরীক্ষা। যেসব গাড়ি গড়িয়াহাট থেকে রুবির দিকে যাবে, সেই গাড়ি গড়িয়াহাট মোড় থেকে যাদবপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে বাইপাসে উঠতে পারবে। অন্যদিকে রুবি থেকে এগিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড, যাদবপুর হয়ে গড়িয়াহাট যেতে পারবে গাড়ি। লকডাউন চলায় সাধারণ মানুষের সমস্যা হবে না বলেই ধারণা।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...