Wednesday, June 17, 2026

পাঁচ দশক পর উদ্ধার দেহ, শেষবার বাবাকে দেখতে চান পাইলটের সন্তানরা

Date:

Share post:

বাবা নিখোঁজ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটাই বিশ্বাস করে এসেছেন সন্তানরা। হঠাৎই এল বাবার মৃত্যুর খবর। বায়ুসেনার পাইলট এস ভট্টাচার্যের দেহ হিমালয়ের বরফের তলা থেকে উদ্ধার হয়েছে। এ খবর পেয়ে হতবাক সন্তানরা।

১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার একটি এএন-১২ বিমান চণ্ডীগড় থেকে কয়েকজন বিমানকর্মীকে নিয়ে লে-র উদ্দেশে রওনা হয়। লাদাখের আগে আবহাওয়া খারাপ হয়ে যায়। লেফটেন্যান্ট হরকেওয়াল সিংহ ও স্কোয়াড্রন লিডার প্রাণনাথ মলহোত্র বিমানের মুখ ঘোরান। রোটাং পাসের উপরে এসে বিমানের সঙ্গে এটিসির সংযোগ ছিন্ন হয়। বায়ুসেনার এক ঝাঁক পাইলট ও কর্মীদের সঙ্গে নিখোঁজ হন বায়ুসেনার পাইলট এস ভট্টাচার্যও।

১৯৪৩ সালে বায়ুসেনার আধিকারিক ভট্টাচার্যের সঙ্গে সেনাবাহিনীর নার্স আর টি বারের বিয়ে হয়। এরপরই ভট্টাচার্য বদলি হন চণ্ডীগড়ে। স্বামী নিখোঁজ হওয়ার পর
মেঘালয়ের জোয়াইয়ে বাপের বাড়ি ফিরে যান বারে। তার বছর দশেক পরে মৃত্যু হয় বারের।

গত দু’বছর লাগাতার অভিযান চালায় সেনাবাহিনী। তাতেই উদ্ধার হয় এএন-১২ বিমানের ধ্বংসাবশেষ ও বরফ চাপা থাকা দেহগুলির মধ্যে এস ভট্টাচার্যের দেহও। তাঁর মেয়ে
অ্যানিলা জানান, “বিমান দুর্ঘটনার সময় আমার বয়স ছিল ৩ বছর। ছয় ছেলেমেয়ে নিয়ে মা চলে যান জোয়াইয়ের বাড়িতে।” এত বছর পর বাবার মৃত্যুর খবর পেয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে বলে জানান অ্যানিলা। বাবাকে শেষ দেখা দেখতে চান বছর ৫৫ র অ্যানিলা।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...