Tuesday, March 24, 2026

করোনার হানায় বন্ধ এয়ার ইন্ডিয়ার সদর দফতর

Date:

Share post:

এবার করোনার হানা এয়ার ইন্ডিয়ার সদর দফতরেও। তার জেরে দুদিনের জন্য বন্ধ করা হল দিল্লির অফিস। জানা গিয়েছে, দফতরের এক পিওনের করোনা পজিটিভ। তাই বন্ধ রাখা হয়েছে অফিস। আপাতত বাড়ি থেকেই কাজ করবেন সংস্থার চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর-সহ অন্য কর্মীরা।

এর আগে এয়ার ইন্ডিয়ার ৫ বিমানচালকের করোনা পরীক্ষা করা হয়েছিল। প্রথমে কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। দ্বিতীয়বার পরীক্ষা করলে দেখা যায় রিপোর্ট নেগেটিভ। এয়ার ইন্ডিয়ার কর্মীরা জানান, দিল্লির ওই দফতরে যে কোনও সময়েই কমপক্ষে শ’দুয়েক মানুষ উপস্থিত থাকেন। এই পরিস্থিতিতে তাই অফিস বন্ধ করে জীবাণুনাশক প্রয়োগ করা হচ্ছে। করোনা আক্রান্ত ওই পিওনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর পাশাপাশি সংস্থার এক জন প্রযুক্তিবিদ এবং গাড়িচালকেরও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। তাঁদের দু’জনকেই কোয়রান্টাইনে রাখা হয়েছে।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...