Tuesday, March 31, 2026

কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা বাম ছাত্র-যুবদের

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে কার্যত অনাহারে বা অর্ধাহারে দিন কাটছে একাংশের মানুষ। এই অবস্থায় রান্না করা খাবার দিচ্ছে বাম ছাত্র-যুব সংগঠন। রাজ্যের একাধিক জায়গায় কমিউনিটি কিচেন খুলেছে বাম ছাত্র-যুবরা। এবার একই চিত্র উত্তরপাড়া, কোন্নগরে। প্রতিদিন প্রায় ৬০০ জন সাধারণ মানুষের হাতে এই রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে।

বর্ষীয়ান সিপিআইএম নেতা জোতিকৃষ্ণ চ্যাটার্জি বলেন, “লকডাউনের জন্য কাজ নেই। অসহায় অবস্থা মানুষের। তাই আমাদের যুব সংগঠনের উদ্যোগে এই কমিউনিটি কিচেন খুলে খাবারের ব্যবস্থা করা হয়েছে।” উত্তরপাড়া পুরসভা এলাকায় ২ টি ও কোন্নগর পুরসভা এলাকায় ২ টি কিচেন খোলা হয়েছে বলে জানান তিনি।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...