Tuesday, March 31, 2026

অনলাইন ক্লাস থেকে প্রাপ্ত টাকা করোনা মোকাবিলায় দান ঊর্বশী রাউতেলার

Date:

Share post:

করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। অনলাইন ডান্স ক্লাস থেকে প্রাপ্ত টাকা তুলে দিয়েছেন তিনি। যার পরিমাণ ৫ কোটি টাকা।

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি অনলাইন ডান্স মাস্টারক্লাসের আয়োজন করেন ঊর্বশী। নাচ বা ওজন কমাতে যারা চান তারা বিনামূল‍্যে এই ক্লাসে অংশগ্রহণ করেন। যেখানে জুম্বা, ল‍্যাটিন ডান্স সহ বেশ কয়েকটি নাচ শেখান অভিনেত্রী। টিকটকের মাধ‍্যমে প্রায় ১৮ মিলিয়ন মানুষের সঙ্গে যুক্ত হন ঊর্বশীর এই ডান্স ক্লাস। মোট ৫ কোটি টাকা জোগাড় হয়। পুরো টাকা করোনা মোকাবিলায় অনুদান দিয়ে দেন ঊর্বশী।

ঊর্বশী রাউতেলা অভিনয় জগতে প্রবেশ করেছেন বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেই কাজ করেছেন তিনি। অভিনেত্রী বলেন, “এই যুদ্ধ আমাদের কারোর একার নয়। আমি সকলের কাছে কৃতজ্ঞ। অভিনেতা, রাজনীতিবিদ বা ক্রীড়াবিদ সহ সাধারণ মানুষও এই যুদ্ধে এগিয়ে এসেছেন। ক্রাই, ইউনিসেফ, স্বদেশ ফাউন্ডেশন করোনা আক্রান্তদের সাহায‍্যে ভালো কাজ করছে।”

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...