Tuesday, June 23, 2026

করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

Date:

Share post:

নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে দেশে দেশে লকডাউন চলছে। ব্যতিক্রম নয় ভারতও। কিন্তু এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেতে শুধুমাত্র সমাজকে লকডাউন করা যথেষ্ট নয় বলে আগেই জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (WHO) কার্যনির্বাহী ডিরেক্টর মাইক রিয়ান।শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল ।
মানুষের সেবায় নিবেদিত প্রাণ হওয়ায় রোগী এবং তাঁদের আত্মীয়দের কাছে তিনি হয়ে উঠেছিলেন ‘অনন্য সাধারণ’। করোনা বিরোধী লড়াইয়ে যোদ্ধাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন। কিন্তু সেই করোনার কাছেই শেষ পর্যন্ত হার মানলেন। দীর্ঘ লড়াইয়ের পর মারা গেলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক পূর্ণিমা নায়ার (৫৫)।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জন্মসূত্রে কেরলের হলেও দিল্লি থেকেই কর্মসূত্রে ইংল্যান্ডের বিশপ অকল্যান্ডের স্টেশন ভিউ মেডিক্যাল হাসপাতালে পৌঁছেছিলেন। কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর বুধবার নর্থ টিস হাসপাতালে তিনি মারা যান। ব্রিটেনে এই নিয়ে দশজন চিকিৎসক করোনার প্রকোপে প্রাণ হারালেন।
পূর্ণিমা নায়ারের মৃত্যুর খবর জানিয়ে মেডিক্যাল সেন্টার থেকে বলা হয়, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকর্মী, ভালোবাসার মানুষ এবং বন্ধু চিকিৎসক পূর্ণিমা নায়ারকে আমরা হারালাম। কোভিড-১৯ এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...